1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে হামলা, গুলিবিদ্ধ ছিনতাইকারী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের অভিযানে ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে এক শীর্ষ ছিনতাইকারী আহত হয়েছেন এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় একটি চক্র ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হলে অভিযানের বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে পলাশ নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, একটি খেলনা রিভলভার এবং ছিনতাই করা কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT