1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

জ্বালানি সংকট নিরসন ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা সম্ভব নয়: বিডা চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশে জ্বালানি খাতের বিদ্যমান সমস্যা সমাধান না হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার (১১ মে) রাজধানীর বনানীতে একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিদেশি বিনিয়োগ বাড়ানো কেবল একটি প্রতিষ্ঠানের কাজ নয়; সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে জ্বালানি সংকট বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

আশিক চৌধুরী আরও বলেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল না হলে বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা সম্ভব নয়। পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসার পরিবেশ ক্রমেই জটিল হয়ে উঠছে। ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, বড় অঙ্কের নগদ প্রণোদনা দেওয়ার পরিবর্তে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অধিক গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT