বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা (জুহি) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে বাইরে বের হওয়ার পর থেকে জুহিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার পিতা জামাল উদ্দিন কানু। পরিবারটি ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ার এলাকায় বসবাস করে এবং তাদের বাড়ি কোতোয়ালি থানার অধীন।
জুহির পিতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেয়ের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। পরিবারের সদস্যরা জানান, মেয়েকে না পেয়ে তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
জুহির সন্ধান পেলে ০১৬১১-৮৩০১৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, সন্ধানদাতাকে পুরস্কৃত করার কথাও জানিয়েছে পরিবার।
এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার।