1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

গাজীপুরে জমি নিয়ে বিরোধ: নিরাপত্তা চেয়ে অন্তঃসত্ত্বা নারীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমি দখল ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ তুলে এক অন্তঃসত্ত্বা নারী সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাসিমা আক্তার তার দুর্দশার কথা তুলে ধরেন। তিনি দুই সন্তানের মা এবং বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।

নাসিমা আক্তারের ভাষ্য অনুযায়ী, তার স্বামী আজিজুল ইসলাম প্রবাসে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে ২০১৬ সালে কাপাসিয়ার ঘাগটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রায় পাঁচ কাঠা জমি ক্রয় করেন। পরবর্তীতে সেখানে বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় এক ব্যক্তির পক্ষ থেকে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। ওই দাবি পূরণ না করায় সে সময় নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হন তারা।

বর্তমানে তার স্বামী বিদেশে অবস্থান করছেন। সম্প্রতি পুনরায় নির্মাণকাজ শুরু করলে বুধবার গভীর রাতে সংশ্লিষ্ট জমিতে অন্যপক্ষ দখল নিয়ে সাইনবোর্ড স্থাপন করে বলে অভিযোগ করেন নাসিমা। বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাগজপত্র যাচাই করে উভয় পক্ষকে সতর্ক করে। তবে পরে আবারও সেখানে নির্মাণকাজ চালানো হয়েছে বলে দাবি তার।

এ ঘটনায় কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। নাসিমা আক্তার জানান, বর্তমান শারীরিক অবস্থায় এবং ছোট সন্তানদের দেখভাল করতে গিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে জানান, জমির একটি অংশ তিনি বৈধভাবে ক্রয় করেছেন এবং সেখানে তার পারিবারিক মালিকানাও রয়েছে। চাঁদা দাবি ও হুমকির অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT