1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থীর হাত ভেঙে গেলে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে।

আহত শিক্ষার্থীর নাম বিথী আক্তার (১৫)। তিনি ওই এলাকার মো. বাদল হাওলাদারের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে বিথীর বাবা ও তার চাচাতো চাচা নজরুল ইসলাম (৩৩) ও রাহাত (১৮)-এর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিষয়টি জানতে গেলে বিথী সেখানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে বিথীর ওপর আঘাত করলে তার ডান হাত ভেঙে যায় বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, ঘটনাটি তারা মৌখিকভাবে জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT