1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর পল্লবী এলাকায় ৬৮ বছর বয়সী এক গৃহশিক্ষিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরোজা খানম জোসনাকে হাতুড়ি দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ একটি সূত্র হিসেবে পাওয়া গেছে নিহতের মুষ্ঠিবদ্ধ হাতে থাকা একটি লম্বা কালো চুল। এই চুলকে কেন্দ্র করেই তদন্ত নতুন মোড় নিয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজনদের শনাক্তে ইতোমধ্যে কয়েকজনের চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, জোসনা দীর্ঘদিন ধরে পল্লবীর একটি ভবনে একা বসবাস করতেন এবং দুইটি কক্ষ সাবলেটে ভাড়া দিয়েছিলেন। তিনি গত বৃহস্পতিবার রাতে বাসায় ফেরেন। পরদিন সকালে দারোয়ান দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

নিহতের পরিবার জানিয়েছে, তিনি টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত ছিল। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানানো হয়েছে।

সাবলেট ভাড়াটিয়ারা জানিয়েছেন, নিহত জোসনা মাঝে মাঝে নিজের পরিচয় নিয়ে ভিন্ন তথ্য দিতেন এবং পারিবারিক বিষয়েও নানা কথা বলতেন, যা এখন তদন্তে গুরুত্ব পাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে চুরি বা ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভবনে সিসিটিভি না থাকায় আশপাশের এলাকার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিগত তথ্য ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT