1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী তাসনিম জারা।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তাকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি সম্মান জানিয়ে তা গ্রহণ করেননি। কোন দল থেকে প্রস্তাব এসেছে তা তিনি প্রকাশ করেননি।

তাসনিম জারা আরও জানান, সংরক্ষিত নারী আসনগুলো সরাসরি জনগণের ভোটে নির্ধারিত হওয়া উচিত—এই অবস্থান তিনি আগেই প্রকাশ করেছিলেন এবং এ বিষয়ে মতামত ও প্রচারণাও চালিয়েছেন। তাই পূর্বের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নিতে চাননি বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সংসদে যাওয়ার সুযোগ থাকলেও নিজের নীতিগত অবস্থান থেকে সরে আসা সম্ভব হয়নি। একই সঙ্গে তিনি সংসদে নির্বাচিত নতুন সদস্যদের সফলতা কামনা করেন।

এর আগে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তাসনিম জারা। সীমিত প্রচারণার মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পান তিনি। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও তিনি ফলাফল মেনে নেন বলে জানান।

তিনি বলেন, সংসদের বাইরে থেকেও জনগণের জন্য কাজ করা সম্ভব এবং তিনি সেই কাজ অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT