1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুনীরুজ্জামান ফরিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তাঁর মৃত্যুর সংবাদে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে আসছিলেন এবং ধর্মীয় মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সহজ-সরল জীবনযাপন ও মানবিক আচরণের জন্য তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন।

মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল ৮টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT