1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে হামের পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ জন আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে হামের সংক্রমণ পরিস্থিতি আবারও বাড়তির দিকে রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৩৯ জন হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭ জনে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭০ জন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সালথা উপজেলায় সর্বোচ্চ ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এছাড়া বোয়ালমারীতে ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদরে ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন, নগরকান্দায় ২ জন এবং আলফাডাঙ্গায় এখন পর্যন্ত ১২ জন রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জনে দাঁড়ালেও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জনসহ মোট ১৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত দুই হাসপাতাল মিলিয়ে মোট ৩০১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জ্বর, র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT