1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

দেশে ১ লাখ ২২ হাজার মেট্রিক টন ডিজেল মজুত, সরবরাহে সংকট নেই: তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশে বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ডিজেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জ্বালানি সরবরাহে কোনো সংকট নেই, তবে বাজারে চাহিদা ও ভীতিজনিত চাপ কিছুটা প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির দামে ওঠানামা হচ্ছে। সরকার চেষ্টা করছে যাতে ভাড়া ও অন্যান্য খরচ যৌক্তিকভাবে সমন্বয় করা যায়। জ্বালানির দাম পরিবর্তন হলে তার প্রভাব পণ্যের দামের ওপরও পড়বে বলে তিনি উল্লেখ করেন।

ব্যাংক ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে ঋণ নিচ্ছে তা জনগণের কল্যাণমূলক কাজেই ব্যয় করা হবে, তবে এর কিছু অর্থনৈতিক প্রভাব থাকতে পারে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া ফুটপাতের হকারদের জন্য শহরের আটটি স্থানে নৈশবাজার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি আগামী নববর্ষ উদযাপনকে আঞ্চলিকভাবে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে বলে জানান তথ্য উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT