1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

শ্রীনগরে সাবওয়ে এলাকায় পিকআপ দুর্ঘটনা, ৭ নির্মাণ শ্রমিক আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশের সাবওয়ে অংশে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় পড়েছে। এতে সাতজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়াগামী লেনে চলার সময় দ্রুতগতির কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সাবওয়ের পাশে উল্টে যায়। এতে ভেতরে থাকা শ্রমিকরা আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন মো. আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) এবং শফিক (৪০)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা এবং লৌহজং এলাকায় একটি সড়ক নির্মাণ কাজে যাচ্ছিলেন।

স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT