1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চান্দিনায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার, বাড়ি থেকে প্রিন্টার–ল্যাপটপ জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কুমিল্লার চান্দিনায় জাল টাকা লেনদেনের সময় মো. আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদনগরের বাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেতবাড়ি) এলাকার মো. শাহ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চান্দিনা থানার ওসির নেতৃত্বে একটি দল দুপুরে পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় জাল টাকা কেনাবেচার সময় আরিফুলকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী বিকেলে মুরাদনগরের বাবুটিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT