1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

পদ্মায় ধরা ৩০ কেজির কাতল, শেষমেশ বিক্রি ৬৯ হাজার টাকায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকৃতির একটি কাতল মাছ, যা শেষ পর্যন্ত ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের উজানে জেলে জমির হালদার তার সহযোগীদের নিয়ে নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে জোরে ধাক্কা লাগলে সেটি তুলে দেখা যায়, বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

পরে সকাল ৬টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারে আনা হলে ওজন করে দেখা যায়, এর ওজন ৩০ কেজি। স্থানীয় একটি আড়তে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২,২৫০ টাকা দরে মাছটি বিক্রি হয় ৬৭ হাজার ৫০০ টাকায়।

মাছটি কেনেন দৌলতদিয়া এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানালে এক প্রবাসী ক্রেতা আগ্রহ দেখান। ওই ক্রেতার কাছে প্রতি কেজি ২,৩০০ টাকা দরে মোট ৬৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

ব্যবসায়ী জানান, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছের চাহিদা অনেক বেশি। বিশেষ করে প্রবাসী ক্রেতাদের মধ্যে এমন মাছের প্রতি আগ্রহ থাকায় দামও তুলনামূলক বেশি পাওয়া যায়। ক্রেতার অনুরোধে বিশেষ ব্যবস্থায় মাছটি ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT