1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় সংসদে সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনার প্রসঙ্গ তুলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি ও ভালোবাসা নিয়ে দেশের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করছেন। একইভাবে সরকারও মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। “সবার জন্য স্বাস্থ্য” নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাবটি বর্তমানে প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে।

এর আগে সংসদে উত্থাপিত প্রস্তাবটি পরে সংশ্লিষ্ট সংসদ সদস্য প্রত্যাহার করেন।

আজ সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। চলতি অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ থেকে। ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির কারণে ১৫ মার্চ বৈঠক মুলতবি করা হয় এবং পরে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT