1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহমান জোয়াদ্দারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়। এ সময় দুদকের সহকারী পরিচালক প্রবীর দাস দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাহিদুর রহমান দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের ভেতরে তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর কারণে সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।

তিনি আরও বলেন, সাউন্ড সিস্টেমের প্রথম ধাপের সংস্কার কাজ ‘আমানত এন্টারপ্রাইজ’ করেছিল। তবে তাদের কারিগরি দক্ষতার ঘাটতি থাকায় পরবর্তী পর্যায়ের কাজ তার প্রতিষ্ঠানকে করতে হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে আওয়ামী আমলে সংসদ ভবনে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ রয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কাজেও দুর্নীতির অভিযোগ তদন্তে গত জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। জাহিদুর রহমানের প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনেই মাইক বিভ্রাট দেখা দিলে কিছু সময়ের জন্য কার্যক্রম মুলতবি করা হয়।

পরবর্তীতে ৫ এপ্রিল সংসদের অষ্টম অধিবেশন শুরু হলে আবারও সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। স্পিকার ও সংসদ সদস্যরা পরস্পরের কথা শুনতে না পারায় ওই দিন অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করতে বাধ্য হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT