1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ Time View

জাতীয় সংসদ ভবনে সাউন্ড সিস্টেম স্থাপন ও পরবর্তী সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক প্রবীর দাসের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনের সময় বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে ওই প্রকল্পের সংস্কার কাজেও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।

অনুসন্ধানে আরও জানা গেছে, গণপূর্ত বিভাগের সঙ্গে যোগসাজশে প্রায় চার কোটি টাকার সংস্কার কাজ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয়। তবে প্রকৃত কাজটি পর্দার আড়ালে ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’ সম্পন্ন করেছে বলে ধারণা করছে দুদক।

এছাড়া ঠিকাদার জাহিদুর রহিম জোয়ারদারের বিরুদ্ধে শত শত কোটি টাকার আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT