1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মেহেরপুরে সরকার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কাঁচামাল ব্যবসায়ীরা প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধান না হলে বাজার বন্ধের আল্টিমেটাম দেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বড়বাজার কাঁচামাল আড়ৎ সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান বড়বাজার কাঁচামাল ব্যবসায়ী সংগঠন তহবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। তারা অতিরিক্ত খাজনা আদায়ের বিরুদ্ধে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, প্রতি কুইন্টাল (১০০ কেজি) কাঁচামাল পণ্যে হাট-বাজার ইজারাদারদের নির্ধারিত ৭ থেকে ১০ টাকা আদায়ের কথা থাকলেও বর্তমানে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বাংলা ১৪৩৩ সালের খাজনা হার এখনো অনুমোদন না হওয়ায় ১৪৩২ সালের নিয়ম অনুযায়ী খাজনা আদায়ের কথা থাকলেও তা মানা হচ্ছে না।

এদিকে ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধান না হলে বাজার বন্ধের ঘোষণা দেন এবং মেহেরপুর পৌরসভার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মেহেরপুর পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT