1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ টিম।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালায়। এ সময় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩০ কার্টন সিগারেট ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্মার্টফোনের মধ্যে একটি আইফোন ও চারটি স্যামসাং ফোন রয়েছে।

আটক যাত্রীরা হলেন বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং আমিরাবাদের মোহাম্মদ রায়হান।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ করা পণ্যের ওপর মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে। জব্দকৃত সিগারেট ও মোবাইল ফোন ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে বাজেয়াপ্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জড়িত দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT