1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়ে বৈশ্বিক অর্থনীতিকে মন্দার ঝুঁকিতে ফেলতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে একটি ‘নজিরবিহীন মাত্রার জ্বালানি সংকট’ দেখা দিতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ইতোমধ্যে কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরও হ্রাস পেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, জ্বালানির দাম দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে থাকলে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশটিতে প্রবৃদ্ধি কমার পাশাপাশি মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

আইএমএফের সতর্কবার্তায় বলা হয়েছে, যদি পরিস্থিতি আরও অবনতি ঘটে—বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় বা তেলের সরবরাহ ব্যাহত হয়—তাহলে বৈশ্বিক অর্থনীতি ১৯৮০ সালের পর সবচেয়ে ভয়াবহ মন্দার মুখে পড়তে পারে।

সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ের গৌরিনচাস বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে এবং তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে বিশ্ব অর্থনীতি গভীর সংকটে পড়বে।

আইএমএফ আরও জানিয়েছে, এই পরিস্থিতির সবচেয়ে বড় ধাক্কা খাবে জ্বালানি আমদানিনির্ভর উন্নয়নশীল দেশগুলো। বৈশ্বিক অর্থনীতি বর্তমানে এক অনিশ্চিত সময় পার করছে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT