1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিংঘিতারাই এলাকায় অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎকেন্দ্রটির মালিকানা রয়েছে Vedanta Group-এর। তবে বয়লার ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল NTPC GE Power Services Limited।

দুর্ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT