1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জামালপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিষয়টি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে পুলিশ।

আটককৃত নারী লকসি বেগম (৪১) ইসলামপুর উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে জামালপুর সদরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে লকসি বেগমকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১৪০০ গ্রাম হেরোইন এবং ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ১০ লাখ টাকার বেশি এবং ইয়াবার মূল্য সাড়ে ৪ লাখ টাকার মতো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তবে এখনো তার কোনো ছবি প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT