1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্জন জঙ্গলে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রবিন উপজেলার তিনটহরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনটহরীর মধ্যমপাড়া এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভিকটিমকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটহরী মধ্যমপাড়ার চিতাখোলার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এছাড়াও ভিকটিমকে চড়-থাপ্পড় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মো. জোনায়েদকে দ্বিতীয় আসামি করা হয়। অভিযুক্ত জোনায়েদ পলাতক রয়েছেন। মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামি রবিন হোসেনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT