1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সরকারের দায়িত্বে থাকা প্রতিটি ব্যক্তিকে এখন জনগণের কাছে জবাবদিহি করতে হবে। কারণ জনগণই দেশের প্রকৃত মালিক এবং তাদের স্বার্থেই সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের দাসেরকান্দি হাজেরা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও গৌরনগর ইসলামবাগ এলাকার একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে তিনি জনগণের একজন অংশ হলেও বর্তমানে তিনি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।

এ সময় রাজধানীর খিলগাঁও এলাকায় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একটি পথসভায়ও যোগ দেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT