1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশে হাম রোগের সংক্রমণে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এবার ৬ মাসের কম বয়সি শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা আগে খুব একটা দেখা যেত না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালগুলোতে বর্তমানে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ৯ মাসের কম বয়সি শিশু। এতে অভিভাবকদের পাশাপাশি চিকিৎসকদের মধ্যেও দুশ্চিন্তা বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, চিকিৎসাবিজ্ঞানের প্রচলিত ধারণা অনুযায়ী ৬ মাসের কম বয়সি শিশুদের সাধারণত হাম হওয়ার ঝুঁকি কম থাকে। তবে চলতি বছর এই বয়সী শিশুদের মধ্যেও উল্লেখযোগ্যসংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে। একইভাবে ৬ থেকে ৯ মাস বয়সি শিশুর মধ্যেও আক্রান্তের সংখ্যা বেড়েছে, যা আগে প্রায় শূন্যের কাছাকাছি ছিল।

তবে এই পরিবর্তনকে এখনই নতুন কোনো ধরন হিসেবে চিহ্নিত করতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, বর্তমানে ব্যবহৃত টিকা কার্যকর রয়েছে, তাই এটি নতুন ভ্যারিয়েন্ট কি না তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন। এ বিষয়ে গবেষণা ইতোমধ্যে শুরু হয়েছে এবং ফল পেতে কয়েক মাস সময় লাগতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রবণতা শুধু দেশে নয়, অন্যান্য দেশেও দেখা যাচ্ছে। তবে এটি ভাইরাসের নতুন বৈশিষ্ট্য কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। ঢাকাসহ কয়েকটি সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুরা অংশ নিতে পারবে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ শিশু।

চিকিৎসকদের পরামর্শ, সময়মতো টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT