1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

এস ইসলাম :

র‍্যাব সূত্রে জানা যায়, ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে র‍্যাব-১০ (সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প) ও সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি যৌথ দল, র‍্যাব-১২ এর সহযোগিতায় পাবনা সদর থানাধীন হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, ১টি রিভলভার এবং ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

অভিযানকালে আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০) নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই পাবনা সদর উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

র‍্যাব আরও জানায়, এই অভিযান তাদের ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা, দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের একটি সফল উদাহরণ। অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT