1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে নগরকান্দা থানাধীন বাবুর কাইচাইল এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম রেজাউল মাতুব্বর (পিতা: মৃত সাহেদ আলী মাতুব্বর)। তিনি বাবুর কাইচাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নগরকান্দা থানার এফআইআর নং ০৯/২০১৯, জিআর নং ১৯০/১৯ অনুযায়ী ২০১৯ সালের ১১ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT