1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

পহেলা বৈশাখে থাকতে পারে বজ্রবৃষ্টি, কিছুটা কমবে গরমের তীব্রতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৫১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের দিনে এবার আবহাওয়ার মেজাজ থাকতে পারে কিছুটা ভিন্ন। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে উৎসবের দিনে দেশের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১১ এপ্রিল) সকালে প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ১৪ এপ্রিল দেশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে আরও জানানো হয়, বৃষ্টির কারণে ওইদিন সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, যা গরমের তীব্রতা থেকে স্বস্তি দিতে পারে।

এদিকে আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি আজ ও আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। ফলে আপাতত গরমের দাপট থাকলেও পহেলা বৈশাখে সম্ভাব্য বৃষ্টি উৎসবে কিছুটা স্বস্তি ও ভিন্নমাত্রা যোগ করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT