1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে হাম সন্দেহভাজন রোগী ২১০, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলায় হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ২১০ জনে দাঁড়িয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলায় মোট ২১০ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন রোগী শনাক্ত করা হয়েছে।

উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরকান্দা উপজেলায় ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা যায়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ৬ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন, সালথায় ১১ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এখন পর্যন্ত হামজনিত কারণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং শিশুদের সময়মতো টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT