1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফরিদপুরের প্রবাসী নারী দিপালীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক প্রবাসী নারী লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। নিহত দিপালী (৩৪) উপজেলার চর শালেপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও দূতাবাস সূত্রে জানা যায়, বুধবার লেবাননের রাজধানী বৈরুতের একটি এলাকায় কফিলের বাসায় অবস্থানকালে আকস্মিক বোমা হামলার ঘটনা ঘটে। এতে দিপালী ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় তার কফিল এবং কফিলের পরিবারের আরও কয়েকজন সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত দিপালী চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মা রোজিনা খাতুন আগে থেকেই মৃত। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে কাজের উদ্দেশ্যে লেবাননে পাড়ি জমান।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে এ ঘটনায় শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের একটি হাসপাতালে সংরক্ষিত রয়েছে এবং দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারের পাশে আছি।”

নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, দিপালী অবিবাহিত ছিলেন এবং পরিবারের অন্যতম উপার্জনক্ষম সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দারুণভাবে ভেঙে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT