1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় দেশসেরা প্রতীচ্য কুমার দে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের বিভাগে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ফরিদপুরের কৃতী শিক্ষার্থী প্রতীচ্য কুমার দে (বর্ণ)। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের ঢেউ নেমেছে।

শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল প্রতীচ্যের। মাত্র চার বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করে সে। বর্তমানে ১৬ বছর বয়সী এই শিক্ষার্থী টানা ১২ বছরের নিয়মিত চর্চা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকের সঠিক দিকনির্দেশনায় এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সংশ্লিষ্টরা জানান, এই প্রতিযোগিতাটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ। অংশগ্রহণকারীদের প্রায় দুই বছর ধরে তিনটি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হয়। শুধু কণ্ঠস্বর নয়, গানের ব্যাকরণ, স্বরলিপি, ইতিহাস এবং শুদ্ধ পরিবেশন—সবকিছুর ওপরই গুরুত্ব দেওয়া হয়।

প্রতীচ্যের এই সাফল্যে তার শিক্ষক সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের নিষ্ঠা, ধৈর্য এবং ধারাবাহিক অনুশীলনই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রতীচ্য রবীন্দ্রসংগীতকে আরও উচ্চমাত্রায় তুলে ধরবে।

এদিকে তার এই অর্জনে পরিবারসহ সংশ্লিষ্ট সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT