1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

তিন দিন রাতে ধীরগতির ইন্টারনেট, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশে সাময়িকভাবে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ সময় ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট কিংবা আংশিক সংযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 submarine cable–এর আওতায় ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই কাজ চার দিন ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়জুড়ে চলবে।

এই সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে, কারণ রক্ষণাবেক্ষণ কার্যক্রমটি ট্রাফিক ইফেক্টিং। ফলে কিছু ক্ষেত্রে ইন্টারনেট ধীর হয়ে যেতে পারে।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিকল্পভাবে ইন্টারনেট সেবা চালু রাখা হবে, যাতে বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়।

রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT