1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে হামের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বোয়ালমারী উপজেলায়, সেখানে ১০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মধুখালী উপজেলায় ২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য উপজেলাগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৭৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি ফরিদপুর সদর উপজেলায় ৫ জন এবং চরভদ্রাসন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং হামজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT