1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

চেক রিপাবলিককে হারিয়ে টানা দ্বিতীয় জয় পর্তুগালের

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৯৭ Time View

লিসবনে বৃহস্পতিবার রাতে নেশনস লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল। চেক রিপাবলিকের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের মেলে ধরে গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। জয়ের ধারা অব্যাহত রেখেছে পর্তুগাল। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল দলটি।

খেলার ৩৩ মিনিটে বেরনার্দো সিলভার থেকে বল পেয়ে পর্তুগালের প্রথম গোল করেন জোয়াও কানসেলো। এর ঠিক ৫ মিনিট পর একই রকমভাবে দ্বিতীয় গোলটি করেন গনসালো গুয়েদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভ্যালেন্সিয়ার এ ফরোয়ার্ড। পোস্টের ভেতরের দিকে লেগে বল জড়ায় জালে।

এই জয়ের ফলে তিন ম্যাচে দুটি জয়সহ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন। তবে তাকে কড়া নজরে রেখেছিল চেক রক্ষণ।

গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে চেক রিপাবলিক।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT