1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে এ ধরনের উপসর্গে মোট ৩৮ জন শিশুর মৃত্যু হলো।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই তিন শিশুর মৃত্যু হয়।

ডা. শংকর বিশ্বাস আরও জানান, একই সময়ে নতুন করে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ১৪৯ জন শিশু। এছাড়া চিকিৎসা শেষে তিন শিশু বাড়ি ফিরে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে মোট ৩৭৭ জন রোগী ভর্তি হয়েছে।

এদিকে শনিবার বেলা ১১টায় হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তারা আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়াতে সরকার কাজ করছে এবং সিটি কর্পোরেশনও এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে। তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকাদান কার্যক্রম চলছে এবং রোববারের ক্যাম্পেইনের জন্য ৬৪টি কেন্দ্রে ৮ হাজার ডোজ টিকা প্রস্তুত রাখা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এসব টিকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT