1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সচিবালয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং দিনের কার্যক্রম শুরু করেন।

সূত্র জানায়, দাফতরিক কাজ শেষ করে প্রথমেই শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

পরবর্তীতে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা এবং সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

দুপুরে বাংলাদেশ উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও সভাপতিত্ব করবেন তিনি। বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের মেট্রোপলিটন বা শহরাঞ্চলের স্কুলগুলোতে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT