1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল বাংলাদেশ, পাশে থাকার প্রতিশ্রুতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থার অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবিলায় জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে বাংলাদেশ। এ প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে আলোচনা করে

বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ বর্তমান জ্বালানি পরিস্থিতির চ্যালেঞ্জ তুলে ধরে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে দেশের জ্বালানি সরবরাহ ও চাহিদা ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। এই অবস্থায় স্থিতিশীলতা ধরে রাখতে এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা জরুরি।

তিনি জ্বালানি নিরাপত্তা জোরদারে মার্কিন জ্বালানি দফতরের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

এদিকে মার্কিন জ্বালানিমন্ত্রী বাংলাদেশের উদ্বেগের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। আলোচনায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

বৈঠকে তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলোও গুরুত্ব পায়। উভয় পক্ষ নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির সুযোগ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করে।

এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT