1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, একজন নিহত, আহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল কর্মকার (৪০) কালাইয়া ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, শামীম হোসেন এবং তরমুজ চাষি ফিরোজ গাজী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চরওয়াডেল এলাকার একটি জমিতে দীর্ঘদিন ধরে তরমুজ চাষ করে আসছিলেন ফিরোজ গাজী। তবে ওই জমির মালিকানা নিয়ে তার সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, মিজানুর রহমান জমিটি নিজের দাবি করে ফিরোজ গাজীর কাছে প্রায় দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ঘটনার দিন বিকেলে ফিরোজ গাজী তরমুজ তুলতে গেলে মিজানুর রহমান কয়েকজন লোক নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ফিরোজ গাজী মারধরের শিকার হন এবং তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

পরে স্থানীয় জনতা অভিযুক্তদের মধ্যে উজ্জ্বল কর্মকার, মিজানুর রহমান ও শামীম হোসেনকে ধরে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাতের দিকে তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল কর্মকারকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT