1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে একটি রাবার বোটে থাকা অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, ছয় দিন সমুদ্রে ভেসে থাকার পর খাবার ও পানির অভাবে তারা মারা যান।

গ্রিক কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের কাছে একটি উদ্ধার অভিযানে একজন নারী ও এক শিশুসহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের এবং একজন চাদের নাগরিক রয়েছেন।

জানা যায়, নৌকাটি গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং যাত্রীরা দীর্ঘ সময় ধরে খাবার ও পানির সংকটে পড়েন।

বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর পর মৃতদেহগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় দুইজন দক্ষিণ সুদানি যুবককে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মানবপাচার এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তদন্ত চলছে।

উদ্ধার হওয়া দুইজনকে চিকিৎসার জন্য ক্রিটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপগামী অনিয়মিত সমুদ্রপথে যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানবপাচারকারীদের মাধ্যমে এ ধরনের যাত্রায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT