1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

টরন্টোতে উদযাপিত হলো বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কানাডার টরন্টো শহরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

২৬ মার্চ উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে টরন্টোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ হাউস’ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাহ আলম খোকন। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

সন্ধ্যায় শহরের একটি কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কনসাল জেনারেল স্বাধীনতার বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান স্মরণ করেন।

এছাড়া বাংলাদেশ ও কানাডার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা আরও আধুনিক ও সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কেক কাটা এবং অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের ব্যবস্থা করা হয়।

স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ এপ্রিল টরন্টোতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আরও একটি সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT