1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান: ২০ জনকে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৭ Time View

বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুর শহরে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোতোয়ালি থানার দুই নং কুঠিবাড়ি রেলওয়ে বস্তি এবং শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেজর রোকনুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানে বিভিন্ন হোটেল থেকে শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার ও রত্না বেগমসহ কয়েকজন নারীকে আটক করা হয়। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়।

এছাড়া লিটন হোসেন, শাকিল আলম ও শরিফ আবিদ হোসেন দিনারসহ মোট ২০ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT