1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫টির বেশি দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রবিবার (৯ মার্চ) সকাল প্রায় ৯টায় বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাজারে থাকা একটি তুলা তৈরির মেশিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে একের পর এক দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় এক ইউনিট যথেষ্ট হয়নি। পরে রাজবাড়ী ও কালুখালী ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দেয় এবং দীর্ঘ সময় ধরে কাজের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, আগুনে অন্তত ২৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল পাটের দোকান, তুলার দোকান, বিভিন্ন পার্সের দোকান, মুদিখানার গুদামঘর, ধান ও গমের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

অগ্নি নিয়ন্ত্রণকালে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তা রোজা অবস্থায় আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT