1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হবে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারীকন্যার অধিকার।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (PPM-Seba) এবং সিভিল সার্জন ড. মাহমুদুল হাসান

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। স্বাগত বক্তব্য রাখবেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মাসুদা হোসেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT