1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষকদের জন্য নতুন দিগন্ত—কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এক ক্লিকেই ধরা পড়বে তেলের চুরি: কেন্দ্রীয় ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেমে স্বচ্ছতার নতুন দিগন্ত টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, উৎসবে মানুষের ঢল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, গানে গানে বরণ হলো নতুন বছর বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার আকাশ পত্রিকার সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ। পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪২ Time View

📢 চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

 

বাংলার আকাশ ডেস্ক

লালদিয়া ও পানগাঁও বন্দরের ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সমন্বয়ক কমরেড আব্দুল কাদের আজাদ, বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, সিপিবির সাবেক সভাপতি আজাদ আবুল কালাম এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন। সভাটি পরিচালনা করেন কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল

প্রতিবাদ সভায় বক্তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এই কোম্পানি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং দেশের মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে পড়বে। বক্তারা স্পষ্ট জানান, “আমরা কোনোভাবেই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেব না। আমাদের বন্দর আমরাই পরিচালনা করব।”

এছাড়া, বক্তারা দেশে চলমান অর্থনৈতিক বৈষম্য নিয়েও কথা বলেন। তারা উল্লেখ করেন, “গত ১৫ মাসে দেশে বৈষম্য কমেনি, বরং আরও বেড়েছে। দিন দিন মানুষ হতাশার মধ্যে রয়েছে। সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।” বক্তারা ঘোষণা করেন, তাঁরা যেকোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবেন এবং আগামী দিনে সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT