1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

পানি সংকটে ব্রিটেনের নতুন পদক্ষেপ: ইমেল-ছবি মুছে ফেলার আহ্বান

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৭৩ Time View

ব্রিটেনে চলমান তীব্র পানি সংকট মোকাবিলায় এক অভিনব পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশবাসীকে পুরনো ছবি ও ইমেল মুছে ফেলতে আহ্বান জানানো হয়েছে।

এর কারণ ডেটা সেন্টার। ক্লাউডে ছবি ও ইমেল সংরক্ষণ করতে বিপুল বিদ্যুৎ ও পানি লাগে। সার্ভার ঠান্ডা রাখতে ডেটা সেন্টারগুলো বছরে কোটি লিটার পানি ব্যবহার করে যা অনেক সময় স্থানীয় সরবরাহ থেকে সংগ্রহ করা হয়।

পরিসংখ্যান বলছে, একটি ছোট ডেটা সেন্টারও বছরে প্রায় ২.৬ কোটি লিটার পানি ব্যবহার করে। ইউরোপ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী; ১৯৭৬ সালের পর ২০২৫ সালের প্রথম ছয় মাস ব্রিটেনের সবচেয়ে শুষ্ক সময় হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে দেশের জলাধারগুলো মাত্র ৬৭.৭% পূর্ণ, যেখানে আগস্টে সাধারণত ৮০.৫% থাকে।

ইয়র্কশায়ার, কামব্রিয়া, ল্যাঙ্কাশায়ারসহ পাঁচটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে খরার কবলে। ইতিমধ্যে হোসপাইপ নিষিদ্ধ করা ও বৃষ্টির পানি সংরক্ষণসহ বিভিন্ন পদক্ষেপে পারিবারিক পানির ব্যবহার ১০% হ্রাস পেয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ছবি ও ইমেল মুছে ফেলে ঠিক কতটা পানি সাশ্রয় হবে তা স্পষ্ট নয়। বড় আকারের এআই প্রশিক্ষণ ও ডেটা সংরক্ষণে তুলনামূলকভাবে আরও বেশি পানি ও শক্তি ব্যবহৃত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT