1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থার ওপর বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে হামের পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ জন আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭ ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামিসহ ৫ জন আটক দেশে ১ লাখ ২২ হাজার মেট্রিক টন ডিজেল মজুত, সরবরাহে সংকট নেই: তথ্য উপদেষ্টা কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শ্রীনগরে সাবওয়ে এলাকায় পিকআপ দুর্ঘটনা, ৭ নির্মাণ শ্রমিক আহত ১৩টি ফ্লাইটে আজ সৌদি যাচ্ছেন ৫,৩৬৭ হজযাত্রী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং চান্দিনায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার, বাড়ি থেকে প্রিন্টার–ল্যাপটপ জব্দ রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা সেবায় ব্যাঘাত

ঢাকায় টানা বৃষ্টির পূর্বাভাস, অন্যান্য অঞ্চলেও ভারি বৃষ্টির সম্ভাবনা

banglarakash
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৪৫ Time View

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার সকালে এক ফেসবুক পোস্টে জানান, সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আশপাশের জেলাগুলিতেও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও জানান, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলের সব জেলায় সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে, এবং সুনামগঞ্জ ও সিলেট জেলায় সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলো—মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুরেও অপেক্ষাকৃত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT