1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

শিমরন হেটমায়ারকে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৮৯ Time View

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সবশেষ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে তেমন একটা পরিবর্তন আনা হয়নি। সদলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। সাইড স্ট্রেইন চোটে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারা হেটমায়ারকে ওয়ানডেতেও বাইরে থাকতে হচ্ছে। একই চোটের কারণে টি-টোয়েন্টিতে বাইরে থাকা ব্র্যান্ডন কিং অবশ্য ওয়ানডে দলে আছেন। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT