1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আকাশে উড়াল দিয়েও লাভ হলো না, যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করলো বিমান

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ Time View

আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ত্রুটি বুঝতে পেরে মাঝ আকাশ থেকে উড়োজাহাজ নিয়ে ফিরে এসেছেন পাইলট। ওই উড়োজাহাজে ১৪৬ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ৬ মিনিটে বিজি-৩৮৮ ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে প্রবেশ করে, তখন এর এক ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পান পাইলট। নিরাপত্তার কথা বিবেচনায় তিনি আবারও ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে দুপুর ১টা ২১ মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সন্ধ্যা ৬টা ২ মিনিটে ব্যাংককে পাঠানো হয় বলে জানান বিমানের এক কর্মকর্তা। ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা বিমানের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, উড়োজাহাজটিতে আগে থেকেই ইঞ্জিনে সমস্যা ছিল। দীর্ঘদিন সেটি হ্যাংগারে মেরামতের জন্য রাখা ছিল। গত সোমবার এটি পরীক্ষামূলকভাবে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চালানো হয়। ওই ফ্লাইটটি সফল হওয়ায় ব্যাংকক রুটে ব্যবহার করা হয় সেটি। তবে উড়োজাহাজটিকে আবারও পুরোনো সমস্যায় পড়তে হয়। বিষয়টি নিয়ে বিমানের প্রকৌশল বিভাগ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ব্যাংককগামী ফ্লাইটটি উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। যান্ত্রিক ত্রুটির বিস্তারিত কারণ প্রকৌশল বিভাগ জানাবে। এর আগে, গত ২৮ জুলাই দাম্মামগামী বিমানের বিজি-৩৪৯ ফ্লাইটটিও যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে এসেছিল। সেবারও বোয়িং ৭৭৭-ইআর মডেলের উড়োজাহাজটি আকাশে এক ঘণ্টা ওড়ার পর পাইলট ত্রুটি শনাক্ত করেন এবং বিকেল ৪টা ৩৩ মিনিটে সেটি ঢাকায় অবতরণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT