1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

এবার কম্বোডিয়া শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন করলেন ট্রাম্পকে

banglarakash
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৬৫ Time View

এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া।

থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে নমপেন। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ কথা বলেন।  বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনে পাঠানো এক বার্তায় কম্বোডিয়ার এই মনোনয়ন পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হতে চাইলে চানথোল বলেন, ‘হ্যাঁ’। এর আগে রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন, ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য। গত এক দশকের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ ট্রাম্প ফোন করে থামানোর চেষ্টা করেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। দুই দেশের ওই সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকাকে ‘ফলপ্রসূ’ বলেছে হোয়াইট হাউসও। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে এক পোস্টে লিখেছেন, “এই শান্তি সম্ভব হয়েছে ট্রাম্পের জন্যই। তাকেই দিন নোবেল শান্তি পুরস্কার!” কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও শীর্ষ বাণিজ্য আলোচক চানথোল বলেন, “আমরা শান্তির জন্য তার (ট্রাম্প) মহান প্রচেষ্টাকে স্বীকৃতি দিই।”তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে কম্বোডিয়ার পোশাক ও জুতা রফতানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক হার ৪৯ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নামানো সম্ভব হয়েছে। এই সুবিধা কম্বোডিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এর আগে জুন মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করায় ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার সুপারিশ করেছিল পাকিস্তান। এছাড়া গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT