1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে জোর প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের বৈঠক ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু, শিক্ষার্থীদের ভোগান্তি কমার প্রত্যাশা হত্যা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করলেন ভাংঙ্গার ইমদাদুল হক বাচ্চু মিয়া। ফরিদপুরে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬ জন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন বৃহস্পতিবার এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ক্যাডেটদের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা

রোমানিয়ার দায়িত্বে পিরলো: শুরু হলো নতুন কোচিং মিশন

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৮৩ Time View

ডাগআউট থেকে প্রায় এক বছর দূরে থাকার পর আবার কোচিংয়ে ফিরছেন আন্দ্রেয়া পিরলো। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক ইতালিয়ান মিডফিল্ডার।

বর্তমানে আরব আমিরাত ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাবটি সম্প্রতি পিরলোকে নিয়োগ দেওয়ার কথা জানায়। ওই বিবৃতিতে চুক্তির মেয়াদের বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জয়ী এবং তার প্রজন্মের সেরা মিডফিল্ডারদের একজন পিরলো পেশাদার ফুটবল ছাড়ার পর, ২০২০ সালে জুভেন্টাসের বয়সভিত্তিক দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন।

পরের বছর জুভেন্টাসের মূল দলের দায়িত্ব নেন, সেখানে দুইটি শিরোপাও জেতেন তিনি। তবে পরের বছরই ‘পারস্পরিক সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি শেষ করে সেরি আর সফলতম ক্লাবটি। পরে আরও দুইটি ক্লাবে কোচিং করান তিনি; কিন্তু কোনওখানেই তার সময়টা সুখকর হয়নি।

সবশেষ ২০২৪ সালের আগস্টে সাম্পদোরিয়ায় চাকরি হারানোর পর থেকে কোচিংয়ের বাইরেই ছিলেন পিরলো। প্রায় ১১ মাস পর নতুন চ্যালেঞ্জে ডাগআউটে ফিরছেন ৪৬ বছর বয়সী সাবেক ফুটবলার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT