1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

ইসরায়েলি গোয়েন্দাদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক: নেপথ্যের কারণ কী?

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৮৫ Time View

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের গোয়েন্দা ইউনিটের সদস্যদের জন্য ইসলাম ধর্ম, আরবি ভাষা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে  আইডিএফ বলছে, গোয়েন্দা ইউনিটে কর্মরত সৈন্যরা সরাসরি কথাবার্তা, মনস্তত্ত্ব ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণের দায়িত্বে থাকেন। তাই ইসলাম ও আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান তাদের তথ্য বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। এই নতুন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেনাদের শুধুমাত্র আরবি পড়া ও বলাই নয়, ইসলামের মৌলিক বিশ্বাস, বিভিন্ন মাজহাব, ধর্মীয় আচরণবিধি, ইবাদত, উৎসব, সামাজিক রীতি এবং সংস্কার সম্পর্কেও শিক্ষা দেওয়া হবে। এতে করে তারা ভাষাগত দক্ষতার পাশাপাশি মুসলিম সমাজ ও সংস্কৃতি সম্পর্কে অবগত হবে। আইডিএফ-এর এক মুখপাত্র বলেন, গোয়েন্দা কাজ এখন শুধু প্রযুক্তিনির্ভর নয়, বরং সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট বোঝাও অত্যন্ত জরুরি। সৈন্যরা যদি ইসলাম ও আরবি ভাষা সম্পর্কে বিস্তারিতভাবে জানে, তাহলে তারা আরও কার্যকরভাবে কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে। সূত্র : জেরুজালেম পোস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT